প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
বরিশাল-৫ আসনে পিছিয়ে ফয়জুল করীম
ডেস্ক নিউজ ||
বরিশাল-৫ (সিটি-সদর) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এগিয়ে রয়েছেন। ভোট গণনার বিভিন্ন ধাপে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে অগ্রগামী।সর্বশেষ ২৬টি কেন্দ্রের ফলাফলে সরোয়ার ১৭ হাজার ৯৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম হাতপাখা প্রতীক নিয়ে ১৪ হাজার ৯২৫ ভোট অর্জন করেছেন।এর আগে আংশিক গণনায় সরোয়ার ৬ হাজার ৯০৫ ভোট এবং ফয়জুল করীম ৩ হাজার ৯৩৮ ভোট পাওয়ার তথ্য জানা যায়। সে সময় দু’জনের ব্যবধান ছিল ২ হাজার ৯৬৭ ভোট। গণনা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবধান আরও বাড়তে দেখা যায়।এ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত প্রার্থী মনীষা চক্রবর্তী। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট। আংশিক ফলাফলে তার প্রাপ্ত ভোট ছিল ৯৭৮।বরিশাল-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং সন্ধ্যার পর ধাপে ধাপে ফলাফল প্রকাশিত হতে থাকে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত