মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
দেশের সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছোট ও বড় পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় ভোট দিতে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবারের ভট দেওয়ার অনুভূতি ব্যক্তি করেন তিনি।দিলারা জামান বলেছেন, আমি খুব ভালো একটি শান্ত পরিবেশে ভোট দিতে পেরেছি এবং নিশ্চিন্ত মনে এবার এই চিহ্ন নিয়ে যাচ্ছি। এর আগে আমি এসে দেখেছি যে ভোট হয়ে গেছে। তাই এবার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া; যিনি আসবেন, তিনি আমাদের কথা বলবেন, আমাদের দুঃখ বুঝবেন, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবেন এবং আমাদের জন্য কাজ করবেন- এই আশাই তো।উল্লেখ্য, শোবিজ অঙ্গনের অনেক তারকাই বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিয়েছেন। সারাদেশে এদিন সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলেছে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন ভোট গণনা চলছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত