প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
ডেস্ক নিউজ ||
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। তবে এই জরুরি সংবাদ সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত