মোঃ হাসান , লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ||
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় উপজেলার চর লরেন্স, সাহেবের হাট এলাকা চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান—সাবেক সংসদ সদস্য, বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট নুরউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি, লন্ডন বিএনপি।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব সাহাবুদ্দিন সাবু, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সদস্য সচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপি।কমলনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব নুর হুদা চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম. দিদার উদ্দিন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তাঁরা উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।জনসভায় কমলনগর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত