ডেস্ক নিউজ ||
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড স্থাপন করবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন যাতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠককালে নির্বাচন ছাড়াও শ্রম আইন, পরিকল্পিত শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকা ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য অংশীদারদের নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিতি আশা করছে। তিনি জানান, সরকার ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গত ১৮ মাসে সংস্কার কাজে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনের পর জয়ী দলের সাথে কাজ করার আগ্রহ জানান।এছাড়া, সার্ক পুনরুজ্জীবিত করা এবং আসিয়ান সদস্যপদ পাওয়ার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত