মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে নোয়াখালীর তিন প্রভাবশালী নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বহিষ্কৃত নেতারা হলেন, কাজী মফিজুর রহমান, প্রকৌশলী ফজলুল আজীম ও ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজীব।বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ কার্যকর করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃতরা হলেন- কাজী মফিজুর রহমান (নোয়াখালী-২)। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নোয়াখালী-২ আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছেন তিনি।অন্যদিকে প্রকৌশলী ফজলুল আজীম (নোয়াখালী-৬) হাতিয়া আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, তিনি বিএনপির রাজনীতির সাথে দীর্ঘকাল যুক্ত ছিলেন। হাতিয়া এলাকায় তার ব্যাপক জনভিত্তি থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো।একই আসনে ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজীব (নোয়াখালী-৬) তিনিও বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট করছেন। তিনি নোয়াখালী জেলা বিএনপির সদস্য হিসেবে আছেন ও একইসাথে তিনি হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।উল্লেখ্য, নোয়াখালীর এই তিন নেতার বহিষ্কারের ফলে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। বিশেষ করে হাতিয়া ও সেনবাগ আসনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জন্য এই বিদ্রোহীরা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত