ডেস্ক নিউজ ||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়ে নতুন করে ভাবনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জন করা নির্বাচন কমিশনের অন্যতম দায়িত্ব। কিন্তু সেই আস্থা অর্জনে কমিশন ব্যর্থ হয়েছে।তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর এনসিপির আর বিশ্বাস নেই। এমন পরিস্থিতিতে এই নির্বাচনে অংশগ্রহণ করা হবে কি না, তা নিয়ে দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি, ঋণখেলাপি কিংবা ঋণখেলাপিদের জামিনদারদের মধ্যে অনেককে ছাড় দেওয়া হয়েছে, এমন তথ্য বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন যদি এভাবেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে থাকে, তাহলে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব হবে না।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত