প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
খালেদা জিয়াকে জেলবন্দী অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছে: মির্জা আব্বাস
ডেস্ক নিউজ ||
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে, পতিত সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে জেলবন্দী অবস্থায় ধীরে ধীরে বিষাক্ত করা হয়েছে।শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে রূপসী বাংলা আলোকচিত্রী প্রদর্শনী ও প্রতিযোগীতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগকেই ছাড়াই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও জানান তিনি। খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক অসুস্থতা নয় উল্লেখ করে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান তিনি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত