প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে কাঁপল টেকনাফ
মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের কারণে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি ঘটে। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানাচ্ছে, টেকনাফে খুব সামান্য ঝাঁকুনি অনুভূত হওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি।ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার সঠিক তথ্য দিতে পারেনি, তবে ইএমএসসি জানিয়েছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে ঘটে।গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি বিগত বছরগুলোর মধ্যে অন্যতম তীব্র ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত