প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা পরনির্ভর হতে চাই না। আমাদের যাই হোক না কেন, আমাদের আসলে স্বনির্ভর হতে হবে।
বুধবার (৮ অক্টোবর) উপদেষ্টা পরিষদ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, আমরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি। আমাদের যেন কোনো ধরনের দাসত্ব করতে না হয়। এটা পরিষ্কার যে, আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে।
তিনি আরও বলেন, এখন যেহেতু আমরা পরনির্ভর হয়ে পড়েছি, তাই যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। এজন্য আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। আত্মনির্ভর হতে হলে আমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে, পরিশ্রম করতে হবে এবং লড়াই করতে হবে। যদিও এটি কঠিন, তবে এই প্রক্রিয়ায় আনন্দও রয়েছে।
প্রেস সচিব বলেন, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর। নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাংলাদেশ এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে। তারুণ্য, সৃজনশীলতা আমাদের শক্তি। এই শক্তি আর সুযোগ আমাদের আছে। এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে