ডেস্ক নিউজ ||
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এই বিষয়ে অবগত একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছে।বৈঠকে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, শাস পার্টির চেয়ারম্যান আরিয়েহ ডেরি, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ উপস্থিত রয়েছেন।এর আগে, নেতানিয়াহু তাঁর বিস্তৃত নিরাপত্তা পরিষদের সঙ্গেও বৈঠক করেছেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত