প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৫
টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
ডেস্ক নিউজ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (শুক্রবার) বিকেলে সোকা বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট শ্রোতাদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন।
সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তার অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করতে যাচ্ছে।
জাপান সফর শেষ করে, প্রধান উপদেষ্টা আগামীকাল সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন।
তিনি ওই দিন গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
গত ২৭ মে অধ্যাপক ইউনূস চার দিনের জাপান সফরে টোকিও পৌঁছান।
সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ
Copyright © 2026. All rights reserved.