বুধবার, ১০ জুন ২০২৬
The Dhaka News Bangla

মেঘনায় গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মেঘনায় গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
বজ্রপাতে নিহত যুবক সোহাগ | ছবি: টিডিএন

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়েনে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মো. সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান স্টেশন সংলগ্ন ঈদগাহ ফেরিঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোহাগ ঢাকার কেরানীগঞ্জ থানার পার গেন্ডারিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর ইসলাম।

স্থানীয়রা জানান, বিকেলে সোহাগসহ কয়েকজন চেয়ারম্যান স্টেশন এলাকার ঈদগাহ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সোহাগ বজ্রাঘাতে গুরুতর আহত হন। একই ঘটনায় তার সঙ্গে থাকা আরও একব্যক্তি আহত হন।

বজ্রপাতের পর ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত সোহাগকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান সোহাগ নামে যুবকের মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেন।

বিষয় : মৃত্যু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১০ জুন ২০২৬


মেঘনায় গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়েনে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মো. সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান স্টেশন সংলগ্ন ঈদগাহ ফেরিঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সোহাগ ঢাকার কেরানীগঞ্জ থানার পার গেন্ডারিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর ইসলাম।স্থানীয়রা জানান, বিকেলে সোহাগসহ কয়েকজন চেয়ারম্যান স্টেশন এলাকার ঈদগাহ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সোহাগ বজ্রাঘাতে গুরুতর আহত হন। একই ঘটনায় তার সঙ্গে থাকা আরও একব্যক্তি আহত হন।বজ্রপাতের পর ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত সোহাগকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান সোহাগ নামে যুবকের মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত