ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য তিনি একমাত্র মনোনয়ন পেয়েছেন। এই প্রস্তাব সংসদে উত্থাপন করা হলে 'হ্যাঁ' ভোটে পাস হয়।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। সংসদ সভাপতি জানিয়েছেন, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে।
যখন এই প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়, তখন 'হ্যাঁ' ভোটে জয়ী হয়।
এর আগে, অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি ঘোষণা করেন।
সভাপতির নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে