বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। বিরোধী দলের নেতা স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা করেন। তিনি উল্লেখ করেন, অনেক তরুণ নেতা আছেন এবং নিজেকে তরুণ বলেও পরিচয় দেন। জামায়াতের আমির স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা এবং আপনি পারবেন। শফিকুর রহমান জানান, তিনি স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন। পরে তিনি ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে বক্তব্য শেষ করেন।

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে