ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়ার সময় ওয়াক আউট করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এসময় তাদেরকে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ সংবলিত প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে একটি অদ্ভুত দৃশ্য দেখা যায়।
জানা যায়, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল, যাতে লেখা ছিল "জুলাই নিয়ে গাদ্দারি চলবে না" এবং "জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর" সহ বিভিন্ন স্লোগান। স্পিকার তখন সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।
রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে প্রবেশ করেন এবং স্পিকারের পাশে বসেন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা হইচই করতে থাকে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের সময় প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। এরপর বিরোধী দলের সদস্যরা ওয়াক আউট করেন।

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে